ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2026

সাবেক প্রতিমন্ত্রী পটলের মৃত্যুবার্ষিকীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার বিতরণ

সজিবুল হৃদয়, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন ফজলুর রহমান পটলের কন্যা ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান পটল ২০১৬ সালের ১১ আগস্ট কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram