ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2026

সাতকানিয়ায় ১৮ লিটার চোলাই মদসহ ৩ জন আটক

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে বান্দরবান থেকে একটি সিএনজি অটোরিকশায় করে বাংলা মদ আনা হচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয়রা গাড়িটির পিছু নেন। সিএনজিটি দস্তিদারহাট হয়ে ছদাহার মিঠার দিঘী এলাকায় পৌঁছালে স্থানীয়রা সেটি আটক করেন এবং পরে পুলিশকে খবর দেন।

আটকরা হলেন—লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম বাকমুয়া এলাকার মো. ওমর ফারুক (২৭), মো. সাকিব (২৬) এবং সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের নুনু চৌধুরীর বাড়ি এলাকার আব্দুর রহিম ওরফে রাজীব (৩২)।

পুলিশ জানায়, অভিযানে দুটি বস্তার ভেতর থেকে ২৫০ মিলিলিটারের ৭২টি কোমল পানীয়ের বোতলে ভর্তি মোট ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ বহনে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram