ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2026

কালিয়াকৈরে রাস্তা পরিদর্শনে গিয়ে মারধরের শিকার প্রকৌশলী, একজন গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পরিদর্শনে গিয়ে উপজেলা সহকারী প্রকৌশলী ও এক কার্য সহকারীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট দুপুরে উপজেলার চা বাগান এলাকায় মৌচাক-ফুলবাড়ীয়া রাস্তা পরিদর্শনে যান উপজেলা সহকারী প্রকৌশলী জাহিদ হাসান ও উপজেলা কার্য সহকারী মাসুদ রানা। এ সময় ওই এলাকার সাব্বির হোসেন ও নাসির উদ্দিন তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে জাহিদ হাসান ও মাসুদ রানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা অভিযুক্ত দুই ব্যক্তিকে চা বাগান বাজার এলাকায় আটক করে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে আহত জাহিদ হাসান ও মাসুদ রানাকে উদ্ধার করেন। এ ঘটনায় মাসুদ রানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পর পুলিশ উপজেলার ঝিংগা হাটি এলাকা থেকে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রকৌশলীকে মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram