ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2026

আমরা ৫ বছরে ২৫ কোটি গাছ লাগাবো: প্রতিমন্ত্রী ফরিদুল

কেরানীগঞ্জ প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের নয়াবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমরা পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবো। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকি কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যদি গাছ লাগাতে পারি, তাহলে আমাদের সন্তানরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে।”

প্রতিমন্ত্রী পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে শুধু বৃক্ষরোপণ নয়, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক, নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram