ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2026

বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেল ৭৩ শিক্ষার্থী, দাখিলে ৪ জন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় বরাবরের মতো উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে আর.কে লাইসিয়াম স্কুল। উপজেলার ৭৩টি জিপিএ-৫ এর মধ্যে এই স্কুলের ৩৩ জন শিক্ষার্থীই এ-প্লাস পেয়েছে। ১৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এ-প্লাস-সহ বিভিন্ন গ্রেড পাশ করেছে ১৫৮ জন শিক্ষার্থী। আর.কে লাইসিয়াম স্কুলের শতকরা পাশের হার ৯৮.১৪।

এছাড়া জিপিএ-৫ পেয়েছে উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয় হতে ১২ জন, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয় হতে ৪ জন, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় হতে ৩ জন, হাকালুকি উচ্চ বিদ্যালয় হতে ২ জন, ছোটলিখা উচ্চ বিদ্যালয় হতে ২ জন, কাঠালতলী উচ্চ বিদ্যালয় হতে ২ জন, কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় হতে ২ জন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয় হতে ২ জন। একজন করে জিপিএ-৫ পেয়েছে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, সুজাউল উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়।

অপরদিকে দাখিল পরীক্ষায় উপজেলার ১৫টি মাদ্রাসার মধ্যে সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা হতে ২ জন ও ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা থেকে ২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram