ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2026

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা হিসেবে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ করেছে বিআরটিএ।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিআরটিএ-র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এসব চেক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুর করে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবীর, বিআরটিএ গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আতাউর রহমানসহ ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই কান্না আমরা থামাতে পারবো না বা পরিবারের যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে পারবো না। তবে, এই সহায়তা সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ও আহত পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram