ঢাকা
logo
প্রকাশিত : August 9, 2026

ধামইরহাটে আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা শাখার সভাপতি বিজয় এক্কা।

এ সময় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মিজানুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবলাল টুডু, কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল টুডু প্রমুখ।

দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোষাক পরে এবং বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram