ঢাকা
logo
প্রকাশিত : August 7, 2026

আগুনে ঘর হারানো দুই ভাইয়ের পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব হওয়া দুই ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে হারুন মোল্লা ফাউন্ডেশন। মানবেতর জীবনযাপন করা পরিবারটির জন্য নিজ অর্থায়নে নতুন বসতঘর নির্মাণ করে দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ।

উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে বাবুল খান ও শহীদ খানের যৌথ বসতঘরটি ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি রান্নার চুলার আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারটি ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে চরম দুর্ভোগে পড়ে।

পরে স্থানীয় বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় পরিবারের জন্য একটি ছোট ঘর নির্মাণ করে দেওয়া হলেও সেটি বসবাসের জন্য পর্যাপ্ত ছিল না। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিল পরিবারটি। বিষয়টি জানতে পেরে তাদের দুর্দশা লাঘবে এগিয়ে আসেন হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ। তিনি নিজ অর্থায়নে পরিবারটির জন্য একটি নতুন বসতঘর নির্মাণ করে দেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নবনির্মিত ঘরটির উদ্বোধন করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে ঘরটি বাবুল খান ও শহীদ খানের পরিবারের কাছে হস্তান্তর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ।

এ সময় বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ের স্থান নির্ধারণ উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক মো. হারুন মোল্লা, উপদেষ্টা ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহে আলম, আগরপুর ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন হোসেন, ঢাকা সিদ্ধেশ্বরী কলেজের প্রভাষক মো. তবিবুর হাসিব, মাস্টার মো. সিদ্দিকুর রহমান, ফাউন্ডেশনের ম্যানেজার মোহাম্মদ নূরে আলম বাপ্পি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নতুন ঘর পেয়ে বাবুল খান ও শহীদ খানের পরিবার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে ঘরসংকটের কারণে পরিবার নিয়ে কষ্টে দিন কাটাতে হয়েছে। নতুন ঘর পাওয়ায় তাদের সেই দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।

স্থানীয়রা বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করে। শুধু আর্থিক সহায়তা নয়, একটি পরিবারের নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগটি প্রশংসনীয়।

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই হারুন মোল্লা ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram