

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে।
শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে পুর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (BTCB) কর্তৃক আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (BCL)-এর ফাইনাল খেলা শেষে এসব কথা বলেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ইশরাক হোসেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান সহ বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা ও স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ৷
