ঢাকা
logo
প্রকাশিত : August 4, 2026

সাতকানিয়ায় ঈগল বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, আহত ৪

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে নূর আয়েশা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ নিহতের আরও তিন স্বজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কেরানীহাটের উত্তর পাশে কেঁওচিয়া ইউনিয়নের চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের অল কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আয়েশা বেগম উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরখাগরিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্বজনদের নিয়ে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলমগীর পাড়ায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নূর আয়েশা বেগমের মৃত্যু হয়। আহত হন অটোরিকশাচালকসহ আরও তিনজন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram