ঢাকা
logo
প্রকাশিত : August 4, 2026

১০ দফা দাবিতে বাস্তবায়নে যশোরে জুলাই যোদ্ধা সংগঠনের সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংগঠন যশোর জেলা। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক আহাদ হোসাইন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনের দাবি জানানো হয়।

তিনি বলেন, সারাদেশে চলমান মব সন্ত্রাস বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিরোধী দল দমনে রাজনৈতিক দমন-পীড়নের সংস্কৃতি থেকে সরে এসে জুলাইপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে সরকারকে উদ্যোগ নিতে হবে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের মধ্যে যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিগত সরকারের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন না, তাদের শহীদের মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারের জন্য ঘোষিত সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিজয় কোনো একক রাজনৈতিক দলের নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের অর্জন। তাই কোনো রাজনৈতিক দল যেন এই অর্জনকে এককভাবে কুক্ষিগত করতে না পারে, সে বিষয়ে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের গেজেট পুনরায় যাচাই করে ভুয়া নাম বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে কার্ড পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে উত্থাপিত ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, জুলাই শহিদ আব্দুল্লাহ ইবনে শহীদের মা রওশনারা, আরবার মানসুন নীলের মা জেসমিন আক্তার, আবিদ হাসান, শহীদ মাহির বাবা শাহিদুর রহমান, শহীদ রিয়াদ শেখের ভাই হৃদয় শেখ, শহীদ মেহদী হাসানের মা মনোয়ারা বেগমসহ যশোরে শহীদ ২৭ জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram