ঢাকা
logo
প্রকাশিত : August 4, 2026

সাটুরিয়ায় অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার, আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আইসক্রিমের মোড়কে লোগো ব্যবহার এবং ‘মিল্ক ভিটা’ নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নামে আইসক্রিম করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আইসক্রিম কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন ও পণ্য বাজারজাতকরণ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার সিরাজুল ইসলামের মালিকানাধীন মিল্ক মিঠা আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মানিকগঞ্জ জেলার খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আইসক্রিমের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং ‘মিল্ক ভিটা’ নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ‘মিল্ক মিঠা’ নামে দীর্ঘদিন ধরে পণ্য বাজারজাত করে আসছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বিএসটিআইয়ের লোগোসংবলিত আইসক্রিমের মোড়ক জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানটিকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদনপত্র প্রদর্শন করতে ব্যর্থ হলে কারখানাটি সিলগালা করা হবে বলে জানানো হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠানের পক্ষে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করা আইনসম্মত নয়। প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং একটি প্রতিষ্ঠানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নামে আইসক্রিম বাজারজাত করে আসছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিএসটিআইয়ের লোগোসংবলিত আইসক্রিমের মোড়ক জব্দ করে ধ্বংস করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram