ঢাকা
logo
প্রকাশিত : August 4, 2026

নওগাঁর ধামইরহাটে বিষপানে গৃহবধূর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় বিষপানে রিমু আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তার স্বামীর নাম মো. সেকেন্দার আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা ও মা'র পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ স্বামীর বাড়িতে সকলের আড়ালে বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram