ঢাকা
logo
প্রকাশিত : August 3, 2026

পুর্বনির্ধারিত স্থানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জায়গা নালিয়ার দোলায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে 'সচেতন নাগরিক আমরা জনগণ' এর ব্যানারে কুড়িগ্রাম-চিলমারী সড়কের আমিন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষজন অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক নিরন্নবী সরকার, মেরিনা পারভীন, আবু সাইদ, শহীদ আলীসহ নালিয়ার দোলা ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা।

মাববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রেলপথ, নৌ-পথ ও সড়ক পথের সহজ যোগাযোগ ব্যবস্থা এবং কুড়িগ্রাম জেলা শহর থেকে কম দুরত্বের নালিয়ার দোলায় স্থায়ী ক্যাম্পাস হলে সুবিধা পাবে শিক্ষার্থীরা। বহুতল ভবন নির্মাণে মাটির গুনাগুন নিরীক্ষাসহ সকল কার্যক্রম সম্পন্ন করে নালিয়ার দোলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপানের সুপারিশ করা হলেও অজানা কারণে তা কার্যকর বাধাগ্রস্থ হচ্ছে। ফলে বাধাগ্রস্থ হচ্ছে জেলার উন্নয়নসহ বিশ্ববিদ্যলয়ের শিক্ষা কার্যক্রম। তাই অনতিবিলম্বে পুর্বনির্ধারিত স্থান নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ ডিসেম্বর ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়া অনুমোদন হয়। এরপর ২০২১ সালের ২২শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ব বিদ্যালয়টির পাঠদান শুরু হয়। বর্তমানে জেলা শহরের ভোকেশনাল মোড়ে দুটি ভাড়া করা ভবনে কৃষি ও ফিশারিজ অনুষদ নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram