ঢাকা
logo
প্রকাশিত : August 3, 2026

নারায়ণগঞ্জে মা'কে হত্যার অভিযোগে সাড়ে ৪ বছর পর মেয়ে গ্রেফতার

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিধবা নুরুন্নাহার বেগম (৬৫) কে হত্যার ৩ বছর পর মেয়ে আয়েশা আক্তার রানু (৪৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৩ আগষ্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনয়িনের বিনাইরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত নুরুন্নাহার বেগম ওই গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী।

এর আগে, ২০২২ সালের ৭ জানুয়ারি সন্ধ্যা অনুমান ৬ টার দিকে নুরুন্নাহারকে তার নিজ ঘরে অজ্ঞাত দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদেরকে আসামি করে ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাড়ে চার বছর মামলা চলার পর তদন্তে হত্যাকান্ডের সহিত নিহতের নিজের মেয়ে আয়েশা আক্তার রানুর জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

এলাকাবাসী জানায়, রানুর বিয়ের পর স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তিনি মায়ের সাথে পিত্রালয়ে থাকতেন। রানুর একমাত্র ভাই কবির হোসেনকে ফাঁসিয়ে পিতা ও মায়ের সম্পদ আত্মসাৎ করার জন্য জন্য রানু সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে মাকে গলা কেটে হত্যা করেন। ঘটনার পর সন্দেহবশত পুলিশ নিহতের মেয়ে আয়েমা আক্তার রানুসহ অনেককে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করে। এ বিষয়ে নিহতের ছেলে কবির হোসেন বেশ কিছুদিন হাজতবাসও করেছেন। তবে হত্যাকান্ডে রানুর জড়িত থাকার বিষয়টি সিআইডির দীর্ঘ তদন্তে বেরিয়ে আসলে এবং সিআইডির রিপোর্টের উপর ভিত্তি করে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করলে পুলিশ তাকে গ্রেফতার করে বলে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram