ঢাকা
logo
প্রকাশিত : July 31, 2026

জনগণের সেবাই হবে আমার একমাত্র লক্ষ্য: মোজাফ্ফর হোসাইন

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোজাফ্ফর হোসাইনের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢেমশা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, যুবসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভায় মোজাফ্ফর হোসাইন বলেন, “আমি আল্লাহর নামে শপথ করে বলছি, জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি আমার দেওয়া প্রতিটি কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। ঢেমশা ইউনিয়নকে সাতকানিয়া-লোহাগাড়ার মধ্যে একটি উন্নত, সুন্দর ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “ইউনিয়নের প্রতিটি মানুষের সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক রয়েছে। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি। চেয়ারম্যান নির্বাচিত হলে কোনো মানুষের কাছ থেকে কোনো ধরনের ট্যাক্স গ্রহণ করব না। জনগণের সেবাই হবে আমার একমাত্র লক্ষ্য।”

রাজনৈতিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাকে রাজনৈতিক পরিচয়ে নয়, একজন সেবক হিসেবে মূল্যায়ন করবেন। আমি সব রাজনৈতিক দলের মানুষকে সম্মান করি ও ভালোবাসি। আপনারা আমাকে একবার সুযোগ দিন, আমি ঢেমশা ইউনিয়নের মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”

সভায় স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় মোজাফ্ফর হোসাইন উপস্থিত সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং ঢেমশা ইউনিয়নের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে উপস্থিত অনেকেই চেয়ারম্যান পদে মোজাফ্ফর হোসাইনকে সমর্থন ও ভোট দেওয়ার প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram