ঢাকা
logo
প্রকাশিত : July 31, 2026

কথায় কথায় মিথ্যা মামলার অভিযোগে গ্রামবাসীর বিক্ষোভ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: পান থেকে চুন খসলেই এলাকার যে কারো বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার বিকালে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এসময় আবুল কাশেমের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। অভিযুক্ত আবুল কাশেম স্থানীয় মৃত নজির আহমদের ছেলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাহবুব আলম, মঞ্জুর আলম, জালাল উদ্দীন, মোঃ জুয়েল প্রমুখ। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ-পরিচালক নবিদুর রহমান, সাবেক চট্টগ্রাম বন্দর কর্মকর্তা শাহাব উল্লাহ বাহার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কাউকে মামলা ও মিথ্যা অভিযোগে হয়রানি করতে সুনির্দিষ্ট কারণ লাগেনা শুধু মতের অমিল বা ওর জমির আশেপাশে জমি থাকলে যথেষ্ট। অভিযুক্ত আবুল কাশেম (৬৫) যৌবনেও এমন ছিল, মানুষের সাথে মারামারি করে উল্টো মামলা দায়ের করত। ১৯৮৫ সালে মদন মিয়া নামের এক ব্যাক্তিকে মিথ্যা মামলায় আসামি ও গ্রেপ্তারপূর্বক পুলিশ দিয়ে নির্মমভাবে প্রহার করিয়েছিল। রাগের বশে মদন মিয়া শপথ করেছিল কাশেমকে হত্যা করবে তখন প্রাণ ভয়ে সৌদি আরব চলে যান। আট বছর আগে বিদেশে থেকে একেবারে চলে আসেন। আসার থেকে অন্তত অর্ধশত মানুষকে মিথ্যা মামলা ও থানায় মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে। যার মধ্যে চার জন প্রবাসী। তারা এখন দেশে আসতেও ভয় পাচ্ছে।

অভিযুক্ত আবুল কাশেমের মোবাইলে কল করে সাংবাদিক পরিচয় দিলে ভুল নাম্বারে কল করেছেন বলে কল কেটে দেন।

চলতি সপ্তাহে জুয়েল ও জালাল নামের দুই প্রবাসীর বিরুদ্ধে ছিনতাই ও মারধরের লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। এ বিষয়ে তদন্তকারী এসআই রূপক ঘোষ জানান, অভিযোগ পেয়ে আবুল কাশেমকে সহ নিয়ে দ্রুত তদন্ত করেছি, তদন্তে অভিযোগের বিন্দুমাত্রও সত্যতা পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram