ঢাকা
logo
প্রকাশিত : July 31, 2026

জামায়াতে ইসলামী ইসলামিক দল নয়, মওদুদিকে আমি মাওলানা বলতে চাই না: এমপি রফিকুল

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: জামায়াতে ইসলামী ইসলামিক দল নয়, মাওলানা মওদুদিকে আমি মাওলানা বলতে চাই না। কথাগুলো বলেছেন কেন্দ্রীয় বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (কাঠালিয়া -রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।

আজ সকালে কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও উপজেলা ওলামা দলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় কেন্দ্রীয় বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক আরও বলেন, জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদি বলেছেন, নবীরা নিষ্পাপ নন। নির্বাচনের পূর্বে জামায়াত বলেছেন, তারা শরিয়া আইন কায়েম করবেন না। পোশাকের স্বাধীনতা চাওয়া নারীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এদের এমপি নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে।এরা কোনো ইসলামিক দল হতে পারে না। এদেরকে জনগণের প্রত্যাখ্যান করতে হবে।

উপজেলা ওলামা দলের আয়োজনে, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামতুল্লাহ। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওলামা দল বরিশাল বিভাগীয় সদস্য সচিব, মুফতি গাজী রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram