

চট্টগ্রাম ব্যুরো: দেশের সমস্ত সুফি দর্শনের দরবার পীর ও ওলামা মশায়েখ এবং সর্বস্তরের তরিকত্ব প্রেমিকদের সমন্বিত আধ্যাত্মিক ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের ব্যবস্থাপনায় অক্টোবরে রাজধানী ঢাকায় আন্তর্জাতিক সুফী কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে।
এই উপলক্ষে প্রাথমিক প্রস্তুতি সভা সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নূর মুহাম্মদ রানার সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্তোরায় ২৯ জুলাই বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।
এতে দিকনির্দেশনামূলক আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ডেইলি ক্যাপিটাল ভিউজ এর নির্বাহী সম্পাদক এস এম বরকত আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ মুছা, হালদা গবেষক মুহাম্মদ হারুন পাশা, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ সোহেল, সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজী, মুহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আসন্ন পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে একটি গোলটেবিল বৈঠক ও আগামী অক্টোবরে রাজধানীতে আন্তর্জাতিক সুফী কনফারেন্সের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আগাম প্রস্তুতি গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আহবান জানানো হয়।
