ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2026

স্টেডফাস্ট কুরিয়ারে অভিযান, ৩৩ লাখ টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক রাইডারকে শনাক্ত করা হলেও তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

বিজিবি জানায়, গত বুধবার (২৯ জুলাই) প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি পার্সেলে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও টেকনাফ মডেল থানার পুলিশের সমন্বয়ে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে কুরিয়ার সার্ভিসটির কার্গো স্টোরে অভিযান চালানো হয়।

অভিযানের সময় ব্লুটুথ স্পিকার হিসেবে ঘোষিত একটি পার্সেল খুলে দেখা যায়, স্পিকারের ভেতরের যন্ত্রাংশ অপসারণ করে কালো স্কচ টেপে মোড়ানো ছয়টি প্যাকেটের মধ্যে ১১ হাজার ২০০ ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পার্সেলটি নারায়ণগঞ্জ থেকে টেকনাফে পাঠানো হয়েছিল। পরে ‘পণ্যটি সঠিক নয়’ উল্লেখ করে সেটি ফেরত পাঠানোর জন্য আবার কুরিয়ার সার্ভিসে জমা দেওয়া হয়। প্রতিষ্ঠানের তথ্যভাণ্ডার পর্যালোচনায় পার্সেল বহনকারী এক রাইডারের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পার্সেল জমা দিয়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় পলাতক মো. জামাল (পিতা অজ্ঞাত), বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে বিজিবি ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram