ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2026

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে কথিত আরসা সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে কথিত এক আরসা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জুবায়ের (৩৪) ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকের মেইন ব্লক-সি এলাকার বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী জুবায়েরকে তার বসতঘর থেকে বের করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে ইব্রাহিম নামের এক ব্যক্তির বসতঘরের সামনে সংঘবদ্ধ সন্ত্রাসীরা জুবায়েরকে লক্ষ্য করে আনুমানিক পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, কথিত আরসা ও আরএসওর মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলছিল। এছাড়া রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে নিহত জুবায়েরের উপস্থিতির বিষয়টিও তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বলেন, "রোহিঙ্গা ক্যাম্পে একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যে নিহত ব্যক্তি কথিত আরসার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram