ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2026

প্রতিবন্ধী মারিয়ার মুখে হাসি ফুটালেন ডিসি ফরিদা

নিজস্ব প্রতিবেদক: শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে প্রতিনিয়ত জীবনসংগ্রাম চালিয়ে যাওয়া মারিয়ার মুখে হাসি ফুটিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে এসে নিজের অসহায় অবস্থার কথা জানালে তার কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক। পরে তিনি মারিয়াকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, "সমাজের সবচেয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক দায়বদ্ধতাও। মারিয়ার মতো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ যেন কখনো নিজেকে একা মনে না করে, সে জন্য আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি। মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।"

অপ্রত্যাশিত এই সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মারিয়া ও তার পরিবার। মারিয়ার মা মিমি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "অনেক জায়গায় গিয়েছি, অনেকের কাছে সাহায্য চেয়েছি। কিন্তু আজ জেলা প্রশাসক যেভাবে আমাদের কথা শুনেছেন, সান্ত্বনা দিয়েছেন এবং নিজের হাতে সহযোগিতা করেছেন, তা কোনোদিন ভুলতে পারব না। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং মানুষের জন্য আরও বেশি কাজ করার তৌফিক দান করেন। আমার মেয়ের জন্য তিনি যে মমতা দেখিয়েছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় সাহস।"

জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের প্রতি এমন আন্তরিকতা ও সহমর্মিতা জনপ্রশাসনের মানবিক মুখকে আরও উজ্জ্বল করে তুলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram