ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2026

টাঙ্গাইলের বাসাইলে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল পৌরসভার পশ্চিমপাড়া বিলে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এ সময় প্রায় ১৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। প্রতিটি জালের দৈর্ঘ্য ছিল প্রায় ৩০০ মিটার। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, বাসাইল থানা পুলিশের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব্দ করা চায়না দুয়ারী জালগুলো মাছের প্রজনন ও মৎস্যসম্পদ ধ্বংসে ব্যবহৃত হয়ে আসছিল। ধ্বংস করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা ও জনস্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram