

বিশ্ব হেপাটাইটিস দিবস উদ্যাপন উপলক্ষ্যে মিনার্ভা হসপিটাল লিঃ এ অনুষ্ঠিত হয়েছে “সচেতনতামূলক সেমিনার ও ফ্রি স্ক্রিনিং ক্যাম্প”। উক্ত অনুষ্ঠানের কার্যক্রম মঙ্গলবার (২৮শে জুলাই) সকাল ৯টায় ফ্রি স্ক্রিনিং টেস্ট এর মধ্য দিয়ে শুরু হয়। বেলা ২টায় হসপিটাল প্রাঙ্গন থেকে একটি র্যালি রাজধানীর শান্তিনগর এলাকা প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে এসে সমাপ্ত হয়। পরবর্তীতে সচেতনতামূলক সেমিনার এবং উপস্থিত রোগির ও স্বজনদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানমালা শেষ হয়।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন দেশের প্রথিতযশা ও জনপ্রিয় হেপাটোলজি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. এম সাঈদুল হক। তিনি বলেন, হেপাটাইটিস বি ধরা পড়লেই সাথে সাথে ঔষধ খাওয়া শুরু করা উচিত নয়। আগে ডিএনএ, এনজাইম, আল্ট্রসনোগ্রাম ও ফাইব্রোস্ক্যান টেস্টের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় জরুরি। ধারাবহিক চিকিৎসার পাশাপাশি মদ্যপান বন্ধ করা উচিত। ডাক্তারের পরামর্শ ব্যতিত ব্যাথা নাশক ঔষধ পরিহার করা উচিত।
বরাডেম হসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. জেবুন নাহার বলেন, শিশুদের হেপাটাইটিস সুরক্ষায় অভিভাবকদের সর্বাগ্নে সতেচন ও সতর্ক হওয়া প্রয়োজন। সন্তানের জীবন রক্ষার্থে পিতা-মাতাকে আগে চিকিৎসা গ্রহণ করে হেপাটাইটিস বি মুক্ত থাকতে হবে।
মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. মমতাজুল হক বলেন, হেপাটাইটিস বি ভ্যাকসিন একটি নিরাপদ ও কার্যকরী চিকিৎসা। যা প্রায় ৯৫ শতাংশেরও বেশি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে থাকে। এই ভ্যাকসিন বিশ্বে কোটি কোটি মানুষের উপর প্র্র্র্র্রয়োগ করা হয়েছে। গত কয়েক দশক ধরে এর নিরাপত্তা ও কার্যকরিতা নির্ভূল ভাবে প্রমাাণিত হয়েছে।

হেপাটাইটিস দিবসকে কেন্দ্র করে মিনার্ভা হসপিটাল লিঃ এর পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে স্ক্রিনিং সেবা দেয়া হয়। রোগী ও স্বজনদের সাথে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে পরীক্ষার রিপোর্টের আলোকে পরামর্শ ও যথার্থ দিকনির্দেশনা প্রদান করা হয়। অধিকতরো উন্নত পরীক্ষা-নিরিক্ষা সংক্রান্ত তথ্য-সহায়তা, নতুন রোগীদের নিবন্ধন ও পুরাতন রোগীদের ফলো-আপ সুবিধা প্রদান করা হয়।
হেপাটাইটিস-বি আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য অনুষ্ঠানটি একটি সুবর্ণ সুযোগ ছিলো বলে অভিমত ব্যক্ত করেন আগত ব্যক্তিবর্গ।
ডাক্তার মিতু’র উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইনি বিভাগের অধ্যাপক ডা. শামীমা সুলতানা, ডা. ফারহানুল জান্নাত, ডা. লুৎফুন নাহার মুক্তা, ডা. তন্বী সাহা, ডা. আশরাফুল আলম। শেয়ার হোল্ডাদের মধ্যে উপস্থিত ছিলেন নির্ভানা হক ও সামিয়া হক।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাজনীন সুলতানাদেশের বিভিন্ন স্থান থেকে আগত হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত রোগিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। মিনার্ভা হসপিটালের ধারাবাহিক স্বাস্থ্যসেবায় যুক্ত থাকার আহবান জানান। তিনি হসপিটালের এই ধরনের জনসেবামূলক ও মানবিক কর্মকান্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশ্ব হেপাটাইটিস দিবস উদ্যাপনঅনুষ্ঠান বাস্তবায়নে মিনার্ভা হসপিটালের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, জেনারেল ম্যানেজার নুরুল হুদা, মো. আমিনুল ইসলাম, এজিএম আহসান হাবীব রিংকু, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল হুদা এবং হসপিটালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
