ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2026

টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে র‍্যাব-১৪, সিপিসি-৩-এর পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা মামলার এক আসামি ও চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার আসামি মো. মামুন (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৭ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থী, গত ১৫ জুলাই সকালে আত্মীয়তার সুবাদে মামুন তাকে একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নেন। সেখানে ভুক্তভোগীর কিছু আপত্তিকর ছবি অন্যের কাছে রয়েছে—এমন ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৬ জুলাই দেলদুয়ার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই রাত ১১টার দিকে মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়া রোড এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, একই রাতে সখীপুর উপজেলার সোলা প্রতিমা দাড়িয়াপুর এলাকায় অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল খান (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিলপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram