ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2026

ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে এক দম্পতিকে আটক করে গণপিটুনির ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটকরা হলেন, ঈশ্বরদী পৌরসভার শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে মো. রায়হান শেখ (২৫) ও তার স্ত্রী মোছা. সুমাইয়া খাতুন (১৮)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে স্বামী-স্ত্রী তাদের নিজস্ব একটি পিকআপ নিয়ে ঘুরতে বের হন। পথে পৌর শহরের উমিরপুর এলাকায় পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় তারা গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন তাদের গরু চোর সন্দেহে আটক করে মারধর করেন।

পরে রাত আনুমানিক ভোর ৪টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা গরু চোর নন; বরং স্বামী-স্ত্রী নিজেদের পিকআপ নিয়ে বের হওয়ার সময় গাড়ি বিকল হওয়ায় সেখানে অবস্থান করছিলেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, গরু চোর সন্দেহে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। এছাড়া তাদের ব্যবহৃত পিকআপটিও পুলিশ হেফাজতে রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram