ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2026

বিএনপির সমর্থক পরিচয় দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মারামারি ও মহাসড়কে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ইউনুস শেখ (৫৮) কে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজেকে বিএনপির ‘সমর্থক’ হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ইউনুস শেখ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

আজ রোববার (২৬ জুলাই) সকালে কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগ নেতা ইউনুসকে প্রথমে একটি মারামারির মামলায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে উপজেলার মাজড়া এলাকায় এনসিপির সমাবেশকে ঘিরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নাশকতা করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ইউনুস শেখ। সরকার পতনের পর রাতারাতি রাজনৈতিক খোলস বদলে নিজেকে বিএনপির সমর্থক হিসেবে এলাকায় পরিচয় দেন। এলাকায় তিনি নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং স্থানীয় লোকজনকে হামলা-মামলা করে নানাভাবে হয়রানি করেন। পরিচয় বদলালেও তার অপকর্ম থামেনি বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, রাজনীতিতে যুক্ত হওয়ার আগেও ইউনুস শেখ নানা অপরাধজগতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এক সময় খুলনা শহরের মূর্তমান আতঙ্ক ছিলেন তিনি। তার বিরুদ্ধে তৎকালীন বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ এবং এসব ঘটনায় একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram