

উন্নত ও সাশ্রয়ী আন্তর্জাতিক চিকিৎসাসেবার বার্তা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো থাইল্যান্ডের স্বনামধন্য থুনবুড়ি বামরুৎমুয়াং হাসপাতালের বিশেষ সেমিনার।
রাজধানীর লেকশোর হাইট রেস্টুরেন্টে আয়োজিত এই প্রোগ্রামে চিকিৎসক, কর্পোরেট ব্যক্তিত্ব ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাসহ নানা পেশার প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে উপস্থিত ছিলেন হাসপাতালের সিইও এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বক্তারা জানান, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে অন্য যেকোনো আন্তর্জাতিক হাসপাতালের চেয়ে ব্যাংককের এই হাসপাতালে তুলনামূলক কম খরচে মিলবে বিশেষায়িত চিকিৎসা।
অনুষ্ঠানে আরও ঘোষণা দেওয়া হয়- এখন থেকে প্রতিষ্ঠানটির অফিসিয়াল পার্টনার হিসেবে কাজ করবে কেয়ার ট্রিপ, যা বাংলাদেশি রোগীদের বিদেশে চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে করবে আরও সহজ ও ঝামেলামুক্ত।
