ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2026

কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা’র সভাপতি নাদির, সাধারণ সম্পাদক লিটন

বিশিষ্ট ব্যবসায়ী নাদির বেগ আলমকে সভাপতি এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া লিটনকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কেআইবি কনফারেন্স হলে ৩১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন কেআইবি প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়ির সহ-সভাপতি মো. কামরুজ্জামান লিটু, সহ-সভাপতি আব্দুর রউফ রুবেল, সহ-সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি মো. আব্দুর রায়হান সবুজ, অর্থ সম্পাদক মো: গোলাম রব্বানী বসুনীয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহামুদুল হাসান (হাসান মেজর), সহ-সাংগঠনিক সম্পাদক মো. তৌফিকুর রহমান সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফরহাদ উল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. হোসেন মো. সায়েম, আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিতু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা লিমন, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: উম্মে কুলসুম, প্রচার সম্পাদক মাহফুজার রহমান মন্ডল, দপ্তর সম্পাদক মো. জেনারুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক আবু হানিফ জাকারিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোরশালিন বাবু, আপ্যায়ণ সম্পাদক জোবায়দুর রহমান হিরা, সহ-আপ্যায়ন সম্পাদক-মো. আলমগীর, খেলাধুলা বিষয়ক সম্পাদক ভানু গোপাল রায় এবং কর্মসংস্থান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রোকন আজিজ।

নতুন কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুর রউফ সুজা, মোঃ মামুনুর রশিদ, সারওয়ার আহমেদ বাবু, এমএএইচ জাকারিয়া, মো. জাহিদ সরোয়ার এবং ফারুক শাহ।

কার্যনির্বাহী কমিটি ছাড়াও সভায় ১৪ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা’র উপদেষ্টারা হলেন- মো. মোদাব্বের হোসেন, মো. মোশাররফ হোসেন, মো. আজিজুল ইসলাম, হাবিব মো. হালিমুজ্জামান (দিলীপ), অধ্যাপক বাবুল আনোয়ার, মো. শরিফুর রহমান, মামুনুর রশিদ মামুন (মাজু), অধ্যাপক ড. মো. ফখরে হোসেন, মুহাম্মদ আমিনুর রহমান, অ্যাডভোকেট আশেকুল হক দুলাল, মো. মোসায়েক উদ্দিন, জগদীশ চন্দ্র রায়, আহসান হাবিব লেলিন এবং আসরাউল ইসলাম।

সভায় বক্তারা রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পেশাজীবী, ব্যবসায়ী ও কর্মজীবীদের সর্বাঙ্গীন কল্যাণ, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে নতুন নেতৃত্ব কাজ করবে আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি নাদির বেগ আলম ও সাধারণ সম্পাদক ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া লিটন সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকাকে একটি কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram