

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড়চারা বাজারে জুয়েল হত্যা মামলার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নিরীহ ব্যক্তিদের হয়রানি না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জুয়েল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের যে ৫/৬ জনের নাম এসেছে তাদেরকে আড়াল করে রাজনৈতিক ফায়দা হাসিল করার ১৩ জন নিরীহ নিরপরাধ গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারসহ প্রকৃত খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
তারা আরও বলেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনলেই ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে এবং সমাজে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতা শামসুল আলম এলেম, সায়েম মিয়া, আল-আমীন, রুবেল মিয়া ও গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। তারা দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
