

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে শুক্রবার (২৪ জুলাই) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত অডিটোরিয়ামে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ ও বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রেজওয়ানুল হক, সফাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামসুল আলম বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল হান্নান, বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি প্রমুখ।
২০২৫-২০২৬ অর্থবছরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় মহাদেবপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৮২টি বাইসাইকেল ও ৫৫টি সেলাই মেশিন বিতরণ করেন।
