ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2026

ফেসবুকে গুজবের প্রভাবে পীরগঞ্জে ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের ভিড়

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্বালানি তেলের সংকট ও দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের ব্যাপক ভিড় দেখা গেছে। দুইদিন ধরে উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সংখ্যক গ্রাহক জ্বালানি নিতে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে জ্বালানি তেলের সংকট ও তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত একটি অপ্রমাণিত তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার পর অনেক মোটরসাইকেল চালক আগেভাগেই ট্যাংক ভর্তি করার উদ্দেশ্যে ফিলিং স্টেশনগুলোতে ছুটে যান। এতে বিভিন্ন স্টেশনের সামনে দীর্ঘ সারির সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যানবাহনের চাপও বেড়ে যায়। ফিলিং স্টেশনে জ্বালানি নিতে আসা কয়েকজন চালক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি দেখেই তারা সতর্কতার অংশ হিসেবে জ্বালানি নিতে এসেছেন।

পীরগঞ্জ আলম ফিলিং স্টেশন মালিক মানজেরুল ইসলাম ইমু বলেন, আমাদের পাম্পে তেলের কোন সংকট নেই। গুজবের কারণে হঠাৎ করেই গ্রাহকের সংখ্যা বেড়ে যাওয়ায় সাময়িক চাপের সৃষ্টি হয়। আমরা ডিপো থেকে সুন্দর মত তেল পাচ্ছি ও সরবরাহ করতেছি। জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, জ্বালানি তেলের মূল্য পরিবর্তন বা সরবরাহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, তেলের তোন সংকট নাই, সরকারিভাবে আমরা খবর নিয়েছি, তেলের কোন সংকট নেই। এটি একটি নিছক গুজব। আমরা মানুষকে শান্ত থাকার জন্য বলছি। যার যতটুকু প্রয়োজন ততটুকু তেল নিবেন। রিজার্ভ করার প্রয়োজন নেই। তেল নিয়মিত আছে। কোন গুজব বা বিভ্রান্তিতে কান দিবেন না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram