ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2026

কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

লোকমান হোসেন পলা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর ইউনিয়ন উত্তরা ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলাম (৪৫) হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী ওরফে আলী মিয়া (৪৮) কে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে কসবা থানায় আনার পর আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ।

উল্লেখ্য, লেনদেনজনিত বিরোধের জেরে গত ৬ জুলাই সন্ধ্যায় কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে গ্রিন হেলথ হাসপাতালের সামনে মো. আরিফুল ইসলামের ওপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি হামলা চালায় অভিযুক্ত আলী মিয়া। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই বিকেলে তিনি মারা যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram