ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2026

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীনা (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন আজিজুল হকের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, দামুড়হুদার কোমরপুর নিজ বাড়িতে কাজ করছিলেন পারভীনা। এসময় ঘরের সাথে গোয়াল ঘরের একটি টিন সরাতে গিয়ে অসাবধানতাবশত সেটি বৈদ্যুতিক মোটরের তারের উপর পড়লে ছিঁড়ে যায়। পরে টিনটি বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পারভীনা খাতুন মারা যায়। তারপরও পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দীন জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram