ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2026

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজার রায় দেন।

এর আগে বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় অভিযান চালিয়ে আড়াইহাজার থানার এসআই আনোয়ার পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ওই এলাকার মাদক ব্যবসায়ী এমদাদুলের ছেলে ফরহাদ (২৭) ও একই এলাকার মোস্তফার ছেলে নাঈম (২৬) কে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে। এরপর বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত ফরহাদকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ডের আদেশ দেন। অপর মাদক ব্যবসায়ী নাঈমকে একই আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram