ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2026

গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে আদালত চলাকালীন সময়ে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে এক নারী আইনজীবীর মাথা ফাঁটানোর ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা আদালত চত্বরসহ শহরের কয়েকটি সড়কে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। বিচারকের এমন অপ্রত্যাশিত ব্যবহারের জন্য আইনজীবীদের মধ্যে এখনো তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বিক্ষোভ মিছিল শেষে আদালত চত্বরে অ্যাড. হাবিবুর রহমান, অ্যাড. মিলন শরীফ, অ্যাড. রোকাইয়া আক্তার রুপা প্রমুখ বক্তব্য রাখেন। বিক্ষোভে অংশগ্রহনকারী আইনজীবীরা বলেন, এ ধরনের ঘটনা যে বিচারক ঘটাতে পারে তার আর এখানে বিচার কাজ পরিচালনা করার অধিকার নাই। তারা ওই বিচারকের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ, আদালত-২ এর বিচারক মোঃ সুজন মিয়ার আদালত চলাকালীন সময়ে আদালত কক্ষের বসার বেঞ্চের পিছনের দিকে আইনজীবী ও বিচারপ্রার্থীরা কথা বলতেছিলেন দেখে বিচারক মোঃ সুজন মিয়া কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লেগে তার মাথা ফেটে যায়। তাৎক্ষনিকভাবে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram