ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2026

মাদকের বিরুদ্ধে পুঠিয়া প্রশাসনের হানা, কারাগারে ৩

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে কারাদণ্ড দিল প্রশাসন। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

আটক ব্যক্তিরা হলেন, বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজার এলাকার মৃত মোকছেদের ছেলে মো. মাসুদ রানা (৪৫), একই এলাকার বেল্লাল আলীর ছেলে মো. লিটন (৩৫) এবং বারইপাড়া গ্রামের মৃত কাচু শেখের ছেলে মো. শহিদুল ইসলাম (৫৭)।

পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের মধ্যে দু’জনকে তিন মাস করে এবং একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ‘‘মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।’’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram