ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2026

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা-দাফন হবে না: বাগেরহাটে সারোয়ার তুষার

বাগেরহাট প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, "শেখ হাসিনা আসার হুঙ্কার দিচ্ছেন, কিন্তু তিনি আসবেন না। আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, পরে মিলিয়ে নেবেন—বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা, দাফন-কাফন হবে না। দিল্লিতেই তাকে মারা যেতে হবে।"

বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, "বিএনপি বলছে গণভোট অবৈধ ও অসাংবিধানিক। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটিও অবৈধ। আর গণভোট যদি অসাংবিধানিক হয়, তাহলে বর্তমান সরকারও অসাংবিধানিক। এ বিষয়ে বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে।"

তিনি আরও বলেন, "ভারত এখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। তবে দালাই লামার মতো তাকে ব্যবহার করতে পারবে না। বিশ্বের কাছে দালাই লামার যে গ্রহণযোগ্যতা ছিল, শেখ হাসিনার তা নেই। ভারত তাকে অন্য কোনো দেশেও পাঠাতে পারছে না, কারণ কোনো দেশ তাকে নিতে চাচ্ছে না।"

এনসিপির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা আলী আহসান জুনায়েদ, মহিউদ্দিন রনি প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram