ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2026

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক চাপায় তারিফ উদ্দিন মন্ডল (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের পাশে এনজিও অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিফ উদ্দিন মন্ডল চন্ডিপুর গ্রামের মৃত ইন্তাজ মন্ডলের ছেলে।

স্থানীয় ইসলাম নামের এক ব্যক্তি জানায়, প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দিন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারিফ মন্ডল। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো আছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram