ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2026

মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা, আতঙ্কে গ্রামবাসী

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের অবাধে মাদকসেবনসহ আনাগোনা ও আড্ডার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসনের জন্য ২০১২ সালে প্রায় ৬ একর জমির ওপর ১৫০টি পরিবারের জন্য নির্মিত এই আশ্রয়ণ প্রকল্পে বর্তমানে মাত্র ১০টি পরিবার বসবাস করছে। বাকি ঘরগুলো পরিত্যক্ত থাকায় গরু রাখা হয় আর সেগুলোতে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আশ্রয়ণ প্রকল্পটি মূলত ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য সরকারের উদ্যোগে বাস্তবায়ন করা হয়েছে।

মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা মোঃ সানোয়ার হোসেন জানান, ১৫০ জন পরিবারের জন্য বিগত সরকারের আমলে এই আশ্রয়ণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে ঐ আশ্রায়ণ কেন্দ্রে মাত্র ৭/৮টি পরিবার বসবাস করছে। আশ্রায়ণের বাকি ঘরগুলো ফাঁকা পড়ে আছে। আশ্রয়ণের পাশেই রয়েছে একটি হাইস্কুল, সেখানে ছাত্রদের মেসের ব্যবস্থা করা হয়েছে। মেসের পাশেই পরিত্যক্ত আশ্রয় কেন্দ্রে গভীর রাত পর্যন্ত চলে নেশার কেনাবেচার আড্ডা। মাদকসেবীদের আতঙ্কে থাকে মেসের ছাত্রসহ কলেজের ছাত্র-ছাত্রীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পরিত্যক্ত ঘরগুলোতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। এতে এলাকায় চুরি, ছিনতাই ও সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত পরিত্যক্ত ঘরগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করুক এবং মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে প্রকৃত উপকারভোগীদের সেখানে পুনর্বাসনেরও দাবিও জানিয়েছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram