ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2026

রাঙ্গামাটিতে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে মাদক জব্দ, আটক ২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান চালায় ২৭ বিজিবির মারিশ্যা জোন।

সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৩৮ বোতল কেরু মদ জব্দ করা হয়।

এদিকে একই রাতে উপজেলার তিন কিলো এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram