ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2026

পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে মহাদেব নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মালঞ্চা এলাকার টাঙ্গন নদীতে এই ঘটনা ঘটে। নিহত মহাদেব রায় (২৪) কাঁটাবাড়ি গ্রামের সুবাস রায়ে'র ছেলে।

স্থানীয় সূত্রে জানায়, দুপুরে মহাদেবসহ সাত বন্ধু মালঞ্চা গ্রামের টাঙ্গন নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা নদীর এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করে। ছয় বন্ধু নিরাপদে নদী পার হতে সক্ষম হলেও মহাদেব নদীর মাঝপথে পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। প্রায় তিন ঘন্টা অভিযানের পর বিকেলে উদ্ধারকর্মীরা মহাদেবে'র মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক ঘটনার সততা স্বীকার করে বলেন, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram