ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2026

আত্রাইয়ে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় দরিদ্র, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার সহায়তার জন্য এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদান থেকে ১৭ জনের মাঝে ১০ হাজার টাকা করে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। ​মঙ্গলবার (২১ জুলাই) বৈকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগণের পাশে রয়েছে। জটিল ও কঠিন রোগে আক্রান্ত দরিদ্র মানুষের চিকিৎসার ব্যবস্থা সহজতর করতেই এই অনুদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তা চিকিৎসা খরচ মেটাতে কিছুটা হলেও সহায়তা করবে। সরকারের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সমাজসেবা অফিসার মো. সোহেল রানা, আত্রাই উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram