ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2026

প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তারকৃত শিক্ষকের বিরুদ্ধে এবার দ্বৈত চাকরির অভিযোগ

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাছপুর দারুল এখলাছ আমেনা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার সুপার (বতর্মানে মামলা জনিত কারণে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত) মাওলানা ইকরাম হোসেন হামিদের বিরুদ্ধে একই সঙ্গে দুটি সরকারি সুবিধাভোগী পদে চাকরি করার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, তিনি এমপিওভুক্ত মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চরদু:খিয়া পূর্ব ইউনিয়পনের পূর্ব এখলাসপুর সাব পোস্ট অফিসে অতিরিক্ত বিভাগীয় (ইডিএ) পোস্ট মাস্টার হিসেবেও কর্মরত থেকে দুই প্রতিষ্ঠান থেকেই বেতন-ভাতা গ্রহণ করে আসছেন। মাওলানা ইকরাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদগঞ্জ উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, মাওলানা ইকরাম হোসেন হামিদ উপজেলার পূর্ব এখলাছপুর দারুল এখলাছ আমেনা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পূর্ব এখলাছপুর সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার হিসেবে চাকুরি করে সরকারি সুবিধা ভোগ করছিলেন। কিন্তু দীার্ঘকাল ধরে এই তথ্য গোপন করে তিনি সরকারি সুবিধা ভোগ করেন। সম্প্রতি তার এই দ্বৈত পদে চাকুরির করার তথ্য ফাঁস হয়ে যায়। এছাড়া গত ২০২৫ সালের দাখিল পরীক্ষার পরীক্ষার হলে নকল সরবরাহের ঘটনায় মাওলানা ইকরাম হোসেন হামিদ সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হন। বর্তমানে তিনি মাদ্রাসা সুপার হিসেবে দায়িত্ব পালন না করলেও শিক্ষক হিসেবে তবে বিধি অনুযায়ী তিনি এমপিও সুবিধা পাচ্ছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, মাওলানা ইকরাম হোসেন হামিদকে এক সময়ে বিএনপির বিভিন্ন সভা সেমিনারে দেখা গেলেও আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। তিনি চর দুঃখিয়া পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন আবার বিএনপি সরকার ক্ষমতায় আসায় মাওলানা ইকরাম হোসেন হামিদ বিএনপিতে যোগদানের জন্য বিভিন্ন স্থানে তদবীর করে আসছেন।

সূত্র অনুযায়ী, দীর্ঘ সময় ধরে তিনি এভাবে দ্বৈত চাকরি করে আসছেন। যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিপন্থী। এমপিও নীতিমালা-২০২৬-এর ১১ ধারার ১০ উপধারায় অনুযায়ী ‘কোনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি অন্য কোনো প্রতিষ্ঠানে লাভজনক পদে নিয়োজিত থাকার প্রমাণ পাওয়া গেলে তার এমপিও সুবিধা বাতিল করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাওলানা ইকরাম হোসেন হামিদ বলেন, কয়েক মাস আগে পোস্টমাস্টারের চাকরি থেকে পদত্যাগ করেছেন। তবে গত জুন মাসের বেতন গ্রহণের তথ্য দেখানো হলে তিনি বলেন, কাজ করেছি, তাই বেতন নিয়েছি। পরে আবার দাবি করেন, সেই বেতনের অর্থ ফেরত দিয়েছেন।

ফরিদগঞ্জ উপজেলা পোস্টমাস্টার আনিছুর রহমান জানান, মাওলানা ইকরাম হোসেন হামিদ মাদ্রাসা সুপার পদে চাকুরির করার তথ্য গোপন করে পূর্ব এখলাছপুর সাব পোস্ট অফিসে ইডিএ পদে চাকুরি করেছেন। জুন মাসের বেতনও তিনি গ্রহণ করেছেন। পরে বিষয়টি জেনে আমি তা নিয়ে নিয়েছি। তিনি আমার কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি। তবে জেলা পোস্ট পরিদর্শক মৌখিকভাবে তার বেতন আপাতত স্থগিত রাখতে বলেছেন।”

তিনি আরও জানান, বর্তমানে ইউনিয়ন পোস্ট মাস্টারদের বেতন ম্যানুয়াল পদ্ধতিতে দেওয়া হলেও আইবাস ব্যবস্থায় অন্তর্ভুক্তির কাজ চলছে। ইকরাম হোসেন হামিদ পোস্ট মাস্টার হিসেবে আইবাসে বেতন নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন।

চাঁদপুর জেলা পোস্ট পরিদর্শক ফারুক খান বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। একটি পদত্যাগপত্র পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী মাস থেকে তার নামে আর বেতনের রোল যাবে না।”

উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্ল্যাহ আল মামুন জানান, এমপিও নীতিমালা অনুযায়ী একসঙ্গে দুটি পদে চাকুরি করতে পারেন না। মাওলানা ইকরাম হোসেন হামিদকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করে পোস্ট মাস্টার পদ থেকে গত ৩০ এপ্রিল দেয়া একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন। যদিও এতে কোন রিসিভিং বা পদত্যাগ গ্রহণের কোন স্বাক্ষর নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram