ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2026

রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে পুঠিয়ার এসিল্যান্ডের মানবিক উদ্যোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রেজিস্ট্রেশন কার্ডে তথ্যগত ভুল, তা নিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার এক মাদ্রাসা শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগী হলেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও ভুল সংশোধনের প্রক্রিয়া সম্পন্নের পাশাপাশি আর্থিক সহযোগিতাও করেন তিনি।

জানা গেছে, উপজেলার বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকার, পিতা কালাম সরকার। রেজিস্ট্রেশন কার্ডে থাকা তথ্যগত ত্রুটির কারণে বেশ কিছুদিন ধরেই উদ্বেগে ছিলেন ওই শিক্ষার্থী ও তাঁর পরিবার। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নজরে এলে তিনি দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যেরা জানান, প্রশাসনের আন্তরিক সহযোগিতায় দীর্ঘদিনের জটিলতা নিরসনের পথ সুগম হয়েছে। এ জন্য তাঁরা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, নাগরিকের সমস্যা দ্রুত ও কার্যকর ভাবে সমাধান করাই জনসেবামুখী প্রশাসনের অন্যতম দায়িত্ব। প্রশাসনিক ত্রুটির কারণে কোনও শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

এলাকাবাসীর আশা, নাগরিক সেবায় এ ধরনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram