ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2026

চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার মানুষের মাঝে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের ২ হাজার অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ৫৩ বিজিবি।

আজ মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। এই মেডিক্যাল ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় রাজশাহী সেক্টর সদর দপ্তরের মেজর আরুফা মৌসুমী বলেন, সীমান্তবর্তী বন্যাপ্রবণ এলাকার ২ হাজার বয়োবৃদ্ধ, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, ২ জন নারী ও শিশু বিশেষজ্ঞ, ১ জন চক্ষু বিশেষজ্ঞ, ২ জন বেসামরিক চিকিৎসক এবং ১ জন ভেটেরিনারী ডাক্তারসহ মোট ৮ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই স্বাস্থ্যসেবা প্রদান করেন।

তিনি আরো জানান, এই মানবিক উদ্যোগ সীমান্তবর্তী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং বিজিবির প্রতি তাদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে। দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে বিজিবি যে সর্বদা সীমান্তবাসীর পাশে রয়েছে, এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১৫০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এছাড়া ৩০০টি গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আর নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির আহম্মেদ জানান, দুর্গম চরাঞ্চলে বিজিবি’র এধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে
অসহায়, দুঃস্থ মানুষরা চিকিৎসা এবং ওষুধ পেয়ে খুব খুশি। তিনি আগামীতে এ ধরনের ক্যাম্প অব্যাহত রাখার অনুরোধ জানান।

এসময় বিজিবি’র উপ-অধিনায়কসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram