ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2026

মহেশখালীতে চলতি অর্থ বছরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

সরওয়ার কামাল, মহেশখালী: মহেশখালীতে ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ(৩য় পর্যায়ের) প্রকল্পের আওতায় প্রদর্শনী পুকুরে মৎস্য চাষীদের উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে এলাকার মৎস্য চাষীর হাতে এসব সরকারি সহায়তা ও উপকরণ তুলে দেওয়া হয়।

২১ জুলাই দুপুরে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। তিনি চাষীদের হাতে উপকরণগুলো তুলে দেন এবং উপজেলার মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ এবং মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার। এ সময় বক্তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই উপকরণগুলো কাজে লাগিয়ে চাষীরা যাতে স্বাবলম্বী হতে পারেন সেই আশা ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ এরশাদ উল্লাহসহ স্থানীয় মৎস্য বিভাগের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপস্থিত কর্মকর্তারা জানান, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষের আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে এবং প্রান্তিক চাষীদের উৎসাহিত করতেই সরকারের এই প্রকল্প চলমান রয়েছে এবং আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram