ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2026

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির চেষ্টার অভিযোগে একজন আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে একটি হোটেলে ডাকাতির চেষ্টার অভিযোগে সৌরভ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে সে আহত হয়। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল প্রায় ৭টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকার জমিদার হোটেলে পাঁচটি মোটরসাইকেলে করে প্রায় ১০ জনের একটি দল আসে। তাদের ডাকাত দলের সদস্য বলে সন্দেহ করে স্থানীয় লোকজন বাধা দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় সৌরভ নামে একজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। অন্যরা দুটি মোটরসাইকেল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সৌরভকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং জব্দ করা দুটি মোটরসাইকেল থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আটক সৌরভের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram