

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের উত্তর রামপুর এলাকায় অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের সহযোগিতায় এবং কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের বাস্তবায়নে ‘জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম–২০২৬’-এর আওতায় এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, বিশুদ্ধ পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
এ সময় সমাজসেবক আলহাজ্ব আবদুর রহিম বলেন, “দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যায় যারা ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়েছেন, তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই সহায়তা। মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়ালে দুর্যোগ মোকাবিলা করা সহজ হয়।”
তিনি আরও বলেন, “ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা। ত্রাণসামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
