ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2026

গোপালগঞ্জে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ : ৫ নারীসহ আটক ১১

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: হোটেল ব্যবসার পরিবর্তে অসামাজিক কার্যকলাপ চালিয়ে অসাধু ব্যবসার দায়ে গোপালগঞ্জ শহরতলীর ঘোনাপাড়ায় দক্ষিণ বাংলা গেস্ট হাউজ থেকে ৫ নারীসহ ১১ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে ও বিভিন্ন অংকের জারিমানা করা হয়েছে।

জেল-জরিমানাপ্রাপ্তরা হলেন, তানিয়া আক্তার (২২) কে ৪০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের জেল, শীলা আক্তার (১৮) কে ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, শরীফুল ইসলাম (১৮) কে ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, প্রীতি (১৮) ৩০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, শহীদ মাহমুদ (৩১) কে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, মারিয়া (১৮) কে ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, মুরসালিন শেখ (২২) কে ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, লিজা আক্তার (২৮) কে ৩০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, কাদের চৌধুরী (৩৬) কে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, মাহমুদ ফকির (১৯) কে ৭ দিনের কারাদন্ড ও হোলেটে ম্যানেজার সিজান ফকির (১৯) কে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

সোমবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জেল-জরিমানা প্রদান করেন। এ ঘটনায় ওই হোটেল সীলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৫ নারীসহ ১১ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের বিভিন্ন অংকে জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এসময় দক্ষিণ বাংলা গেস্ট হাউজ সীলগালা করে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক আরো জানান, গত বছরের নভেম্বর মাসেও অসামাজিক কার্যকলাপের দায়ে দক্ষিণ বাংলা গেস্ট হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তারপরেও তারা একই অপরাধে লিপ্ত রয়েছে, এ কারণে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram